রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

আজাদ হত্যা মামলার মূল হোতা আবুল হাসনাত রাজুও ওসমান গ্রেফতার। ডিবি

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ কর্তৃক পাহাড়তলী আজাদ হত্যা মামলার মূল হোতা আবুল হাসনাত রাজু(৩৪) ও ওসমান (৩৫) গ্রেফতার ।

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া

গত ইং ২৮/০৫/২০১৩ তারিখ পাহাড়তলী এলাকায় অতিভারীরা ভিকটিম আজাদুর রহমান (৩৫), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মোছাঃ সাজেমা খাতুন, সাং-সরাইপাড়া, নাজির বাড়ী, খলিল মিতার বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম’কে উপর্যুপরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর হতে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীরা চট্টগ্রাম মহানগর হতে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়।

উক্ত ঘটনায় সিএমপি’র পাহাড়তলী থানার মামলা নং-২২, তারিখ- ২৮/০৫/২০23 ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হওয়ার পর মামলাটি তদন্তের জন্য ডিবি(পশ্চিম)’কে দায়িত্ব দেওয়া হয়। আসামীদের গ্রেফতারের জন্য ডিবি পশ্চিম বিভাগের টিম-৪২ মাঠে নামে। ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয় এবং উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেনের সার্বিক তত্বাবধানে এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার/মোহাম্মদ সামীম কবির এবং সহকারী পুলিশ কমিশনার/ কাজী মোঃ তারেক আজিজ এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক/ রমিজ আহমদ, এসআই মোহাম্মদ রাজীব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ নুরুন্নবী মুন্না ও সঙ্গীয় ফোর্সসহ খুলনা জেলার পাইকগাছা থানাধীন শোলাদানা এলাকায় অভিযান পরিচালনা করে

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী আজাদ মার্ডারের মূলহোতা আবুল হাসনাত রাজু(৩৪) ও ওসমান (৩৫) দ্বয়-কে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয় এবং চট্টগ্রামে অভিযান পরিচালনা করে আসামী আবুল হাসনাত রাজু ও ওসমান এর দেখানো ও সনাক্ত মতে হত্যাকান্ডে ব্যবহৃত ০২ (দুই) টি ছোরা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম আজাদের সাথে স্থানীয় নয়া বাজার বিশ্বরোড এলাকার চাঁদা আদায়ের বিষয় নিয়ে আটক আবুল হাসনাত রাজু(৩৪), এবং ওসমান (৩৫) এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায়

গত ২৮/০৫/২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় ভিকটিম আজাদ তার বাসার গলির সামনে নয়াবাজার রোডে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা আবুল হাসনাত রাজু(৩৪), এবং ওসমান (৩৫) তাদের অপর সহযোগিদের নিয়ে ভিকটিম আজাদকে এলোপাতাড়ি ছুরি মেরে মারাত্মক আহত করে। পরবর্তীতে মেডিকেলে নেওয়ার পথে ভিকটিম আজাদ মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com