রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

দিবাকালীন ট্রেন পেল নীলফামারী বাসী

দিবাকালীন ট্রেন পেল নীলফামারী বাসী

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধ

দীর্ঘদিনের প্রতিক্ষার পর অবশেষে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে দিবাকালীন ডোমারের চিলাহাটি থেকে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন পেল ডোমারবাসী।
রবিবার(৪ জুন) সকাল ১১টায় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম তোফাজ্জল মিয়া সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবীর।
ট্রেনটি ডোমারের চিলাহাটি টু ঢাকা রুটে সপ্তাহে ছয়দিন চলাচল করবে।

উদ্বোধন উপলক্ষে ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারী বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন। ভার্চুয়ালী যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধন করেন তিনি। উক্ত ট্রেনটি আধুনিক সুযোগ সুবিধাসহ আটশত জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন ট্রেনটি দিবাকালিন চলাচল করবে।
অপরপ্রান্তে ডোমারের চিলাহাটিতে উদ্বোধনী অনুষ্ঠান চিলাহাটি রেলওয়ে চত্ত্বরে অনুষ্ঠিত হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রেল বিভাগের মহাপরিচালক কামরুল আহসান,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি,সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু প্রমুখ। তবে লক্ষ্যনীয় বিষয় ছিল লাইনের পাশে দারিয়ে ট্রেন দেখতে আসা উৎসুক জনতার ভীর।
উদ্বোধন শেষে ট্রেনটি ১১টি বগি নিয়ে যাত্রা শুরু করে। এসি চেয়ারকোচ ২টি, কেবিন কোচ একটিসহ মোট ৮ শতটি আসন রয়েছে আন্তঃনগর ট্রেনটিতে। ৪ জুন দিবাকালিন এই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও আগামী ৭ জুন থেকে ডোমার চিলাহাটি হতে ঢাকারুটে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চলাচল করবে বলে উক্ত ট্রেনের পরিচালক মোঃ সহিদুল ইসলাম জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com