বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

গ্রেফতারকৃত বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদকে নেওয়া হয়েছে আদালতে

গ্রেফতারকৃত বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদকে নেওয়া হয়েছে আদালতে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপিল) দিবাগত রাতে তাকে গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু খুনি ক্যাপ্টেন মাজেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে। ক্যাপ্টেন মাজেদ কোথায় ছিলেন বিষয়টি পুলিশের জানা ছিল না। তবে করোনা পরিস্থিতিতে তাকে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এ খবর পেয়ে মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে বিস্তারিত কোনও তথ্য দিতে পারেননি ওই কর্মকর্তা।

এদিকে, গ্রেফতারের পর আবদুল মাজেদকে ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুর ১২টার পর তাকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তাকে আদালতে ওঠানো হবে। তার গ্রেফতার বিষয়ে শুনানি হবে বলে জানান আদালতের হাজতখানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে ক্যাপ্টেন মাজেদ পলাতক ছিলেন। পলাতক ছয় খুনির মধ্যে ক্যাপ্টেন মাজেদ ছিলেন অন্যতম। তার গ্রামের বাড়ি ভোলায়।

আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ‘মাজেদকে ধানমন্ডি থানার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার (সন্দেহমূল) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com