রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ছুরিকাঘাতে আজাদ নামের এক যুবকের মৃত্যু,প্রতিবাদে সড়ক অবরোধ।

ছুরিকাঘাতে আজাদ নামের এক যুবকের মৃত্যু,প্রতিবাদে সড়ক অবরোধ।

মোঃ শাহরিয়ার রিপন ঃ-

চট্টগ্রাম নগরের পাহাড় তলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আজাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) ভোর ৫টার দিকে পাহাড়তলী থানাধীন নতুনবাজার সড়কের গলির মুখে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ (৩০) নতুনবাজার এলাকার মো. লাডু ইব্রাহিমের ছেলে। নিহত আজাদের চাচাতো ভাই মো. ইমন বলেন, আজাদ একটি কারখানায় নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন।

দায়িত্ব পালন শেষে ভোরে বাসায় ফিরছিলেন। বাসার সামনেই দুষ্কৃতকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনা দেখে তার বোন চিৎকার করলে আমরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

হাসপাতালে নেওয়ার পথে এবং মৃত্যুর আগে রাজু, ওসমান সহ আরও দুইজন তাকে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছেন আজাদ।
এর আগে কারখানার পাশে রাস্তায় প্রস্রাব করতে বাধা দেওয়ায় কথা কাটাকাটির জেরে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান আজাদের ভাই আঃ মতিন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। আধঘন্টা পর পুলিশ এসে তাদের সরিয়ে দেন। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সরিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ভোর ৫টার দিকে আহত অবস্থায় আজাদ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পোস্টমর্টেম শেষে মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com