শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

মোঃ রবিউল ইসলাম ঃ-  অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিহাদ কামাল জিতু শেখ (২৪) নামের মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) রাত ১১ টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত জিহাদ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত টগর শেখের ছেলে। তিনি নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। নিহতের বড় ভাই মিল্টন জানান, রবিবার রাত ৯ টায় ব্যবসা সংক্রান্ত কাজ শেষে খুলনার ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তার ভাই জিহাদ। অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারী পোল নামক স্থানে পৌঁছালে খুলনাগামী (ঢাকা মেট্রো ন-১৯-০৭৪২) একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ভাই গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নওয়াপাড়া ফয়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com