বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

গৃহপালিত গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গৃহপালিত গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেক্স নিউজ ঃঃ-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে গৃহপালিত গরু গলায় ফাঁস লেগেছে ভেবে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ পড়ুয়া মো: হাসান (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাবা মো: আলী রওশনহাটের দিঘির পাড়ার স্থানীয় কৃষক। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ১৩ মে শনিবার হাসান তাদের পালিত গরুটি পাশের জমিতে বেঁধে দেয়। কিছুক্ষণ পর গরুটি জমিতে পড়ে থাকতে দেখে গলায় ফাঁস লেগেছে ভেবে গরুটিকে উদ্ধার করতে দ্রুত ছুটে গেলে পাশে সীমানার কাটা তারের সাথে ছিড়ে পড়া বৈদ্যুতিক তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান এবং তাঁদের পালিত গরুর মৃত্যু ঘটে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার মুখ দিয়ে লালা বের হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পটিয়া জেনারেল হাসপাতালে দেখালে সেখানকার চিকিৎসকরাও তাকে মৃত বলেন। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সন্তান হাসান বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এমনটিই পরিবার সূত্রে জানা যায়। গতকাল বাদে মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান আব্দুল শুক্কুর। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান জানান, পাশের একজন লোক বাড়ি থেকে দোকানে সাইড লাইন নিতে গিয়ে কাটা তারের সাথে লেগে যায়। তার লিগ করার কারণে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com