শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নড়াইলে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারিসহ ১ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

নড়াইলে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারিসহ ১ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

এম,মাহমুদুল হাসান (নিপুন)।
জেলা প্রতিনিধি, নড়াইল।

নড়াইলে ৩ জন মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান,যুব সমাজ বাঁচান এ স্লোগান কে বুকে ধারন ও লালন করে,নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব মোছা:সাদিয়া খাতুনের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব তাসমীম আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার বৈদ্যবাটী গ্রাম থেকে অভিজান চালিয়ে আলী আকবর বিশ্বাস (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। সে অত্র উপজেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল গ্রামের মৃত ছমির উদ্দিন বিশ্বাসের ছেলে। পৃথক অপর এক অভিযানে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় নলদী পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান ও এএসআই দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার মিঠাপুর থেকে অত্র গ্রামের দুই মাদক কারবারি দাউদ শেখ(৫৮) ও জিন্নাত খান(৪০) কে আটক করে। এ সময় তাদের প্রত্যেকের নিকট থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি বারিক মোল্যাকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। সে কালিয়া উপজেলার বুইবাক গ্রামের মৃত শুকুর মোল্যার ছেলে। গ্রেপ্তারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com