রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড,কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড,কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

এম,মাহমুদুল হাসান (নিপুন)।
জেলা প্রতিনিধি,নড়াইল।

আজ ৭ মে (রবিবার) সকাল ০৮:০০ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সাপ্তাহিক মাস্টার প্যারেড ও ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এপ্রিল/২০২৩ ইং মাসের কল্যাণ সভা এবং পরবর্তীতে ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন,পুলিশ সুপার,নড়াইল।প্যারেড পরিদর্শন শেষে তিনি সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। এ সময় তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুল্স পেশাদারিত্ব এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ম মাফিক ছুটি,আবাসন ব্যবস্থা,পরিস্কার-পরিচ্ছন্নতা,চিকিৎসা,মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। তিনি কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করেন। অন্যদিকে,অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় মামলা তদন্ত,অপরাধ নিয়ন্ত্রণ,ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন,মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তারসহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে আলোচনা করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,জনাব মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),জনাব তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপরেশন্স)(ডিবি পুলিশ পরিদর্শক) জনাব মোঃ সাজেদুল ইসলাম,জনাব মোঃ দোলন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সকল থানার অফিসার ইনচার্জ,জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর,নড়াইল। জনাব স্বপন কুমার,পুলিশ পরিদর্শক, সিআইডি,জনাব নজরুল ইসলাম,সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জনাব শেখ কামাল মেহেদী, সহকারী পরিচালক,পরিবেশ অধিদপ্তর,জনাব আব্দুর রহমান, এসআই (নিঃ) তুলারামপুর হাইওয়ে থানাসহ নড়াইল জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com