শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

জাতীয় শ্রমিক লীগ পতেঙ্গা হালিশহর শিল্প অঞ্চলের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

জাতীয় শ্রমিক লীগ পতেঙ্গা হালিশহর শিল্প অঞ্চলের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

ডেস্ক নিউজ:০১মে

নগরীর পতেঙ্গা -ইপিজেড এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস ( শ্রমিক দিবস-২০২৩) উদযাপনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা এসময় তাদের দাবি দফা নিয়ে বক্তব্য রাখেন।
পতেঙ্গা-হালিশহর জাতীয় শ্রমিক লীগ:
আজ ০১লা মে, সোমবার সকালে উত্তর পতেঙ্গাস্থ আলী প্লাজার সামনে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক (ইস্টার্ন রিফাইনারি) মোঃ নুরুল আফছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন


জাতীয় শ্রমিক লীগ সা:সম্পাদক হাজী মোঃ হোসেন, মেঘনা অয়েল শ্রমিক নেতা হাজী মোঃ ফরিদুল আলম, মোঃ মনিরুল ইসলাম সাঃ সম্পাদক (চট্টগ্রাম সাইলো),নুর মোহাম্মদ সহ -সভাপতি ( জি .এম কোং),মোঃ আলী আজগর সভাপতি ( এসও সিএল)মোঃআইয়ুব সাধারণ সম্পাদক (পদ্মা অয়েল কোং),এস এম মহিউদ্দিন সহ- সভাপতি (ইস্টার্ন রিফানারী), মোঃ আব্দুল আজিজ , সুলতান গিয়াস উদ্দিন,জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। একই দিন বিএমডব্লিউ এর উদ্যোগে শ্রমিক নেতা মোঃ নুরুল আফছারের নেতৃত্বে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
সমাবেশ শেষে স্টিল মিল বাজার থেকে শুরু করে একটি গণ মিছিল কর্ণফুলী ইপিজেড গেটের সামনে গিয়ে শেষ হয়।
ইপিজেড মে দিবস উদযাপন কমিটি:
মহান মে দিবস উপলক্ষে সিইপিজেড এলাকায় সংক্ষিপ্ত সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ সবুজ, আনোয়ার, নাইমুদ্দিন,লাভলী আক্তার, জোৎস্না বেগম, মোঃ সেলিম বক্তব্য রাখেন।
ইসলামী শ্রমিক আন্দোলন:
০১লা মে দিবস উপলক্ষে আজ দুপুরে সিইপিজেড (ফ্রিপোর্ট) মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন চট্রগ্রাম মহানগরের ডাকে বিশাল শ্রমিক সমাবেশ আয়োজন করেছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, মাওঃ মুফতি আলহাজ্ব রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), আরো বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন নগর সভাপতি জান্নাতুল ইসলাম,পতেংগার শিল্প অঞ্চলের নেতা হাজী মোঃ লোকমান সওদাগর সহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এছাড়া শ্রমিক দিবস উদযাপনে বন্দর এলাকায় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক সমাবেশ,সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং দিন মজুর শ্রমিক ঠিকাদার ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান মে দিবস উদযাপনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com