বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরের ঝিকরগাছায় পানিসারা ইউনিয়নের পানিসারা (মীরপাড়া) গ্রামের মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) আমেরিকান প্রবাসীদের অর্থায়নে ৬টি হুইল চেয়ার ও ১০টি হ্যান্ড ক্রাচ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।

পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান বরুণের সভাপতিত্বে এবং মীর লুৎফর রহমান এতিমখানার সভাপতি মীর ফারুখ আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, সেবা সংগঠন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, মীর লুৎফুর রহমান এতিমখানার উপদেষ্টা মীর রফিকুল আলম, মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের পরিচালক মাসুদা আক্তার, পানিসারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য
আব্দুল আলিম, মনিরুল ইসলাম, হাস্নাহেনা, জবেদা খাতুন, তরুণা বেগম, স্বপ্নছোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সায়েদ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক রোভার রাজিব, তানজিম, খালিদ, সুজন মাহমুদ, সাব্বির হোসেন সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন লুৎফুন্নাহার লতা (১৮), মিজানুর রহমান (৩৫), চান্দ আলী মিস্ত্রি (৬৮), ফিরোজা বেগম (৩৭), আনোয়ারা খাতুন (৪৫) এবং আবুল খায়ের (৫৭) এর মাঝে হুইলচেয়ার এবং আরও দশ জন ব্যক্তির মাঝে হ্যান্ড ক্রাচ প্রদান করা হয়।

প্রধান অতিথি মীর আলী রেজা ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমুখী কাজ অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com