রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ডিবি পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-১

ডিবি পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-১

এম,মাহমুদুল হাসান (নিপুন)।
জেলা (প্রতিনিধি) নড়াইল।

নড়াইলে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজ শরীফ(৩৬) নামে এক মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা (ডিবি)পুলিশ। গ্রেপ্তারকৃত তাজ শরীফ বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শাসন গ্রামের মৃত বাদশা শরীফের পুত্র।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন মহোদয়ের দিক নির্দেশনায়,নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়,গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল(বুধবার) রাতে (ডিবি)পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে,এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চর বল্লাহাটী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ১১৫ পিস ইয়াবা টেবলেট জব্দ করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজ শরীফ স্বীকার করেন সে,দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়া খুলনা জেলার তেরখাদা থানায় তার নামে একটি মাদক মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com