রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ইভটিজিংয়ে বলি হওয়া অনি রায়ের পরিবারের পাশে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব

ইভটিজিংয়ে বলি হওয়া অনি রায়ের পরিবারের পাশে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব

মিজানুর রহমান ঝিকরগাছা যশোর প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইভটিজিংয়ে বলি হয়ে স্কুলের কোচিং ক্লাস থেকে বাড়ী ফিরেই আত্মহত্যা করতে বাধ্য হওয়া অনি রায়ের পরিবারের পাশে দাড়ালেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব। সোমবার (০৩ এপ্রিল) দুপুর ১২টার সময় অনি রায়ের বাড়িতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব’র সদস্যরা উপস্থিত মেধাবী শিক্ষার্থীর অকালে চলে যাওয়ার বিষয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার সাথে ইভটিজিংয়ে জড়িত সকলকে আইনের আওতায় আনতে যতপ্রকার সহযোগিতার দরকার হবে সেটার বিষয়ে সর্বদা ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব তাদের পাশে থেকে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও ইভটিজিংয়ে বলি হওয়া অনির মা কনিকা রায় কান্না বিজড়িত কন্ঠে তার মেয়ে হত্যার বিচার চান। সেই সাথে সকল আসামি গ্রেফতার না হওয়ায় তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, এএসএম জাফর ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, অর্ত সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য আলমগীর হোসেন, ফজলে হোসেন বাদশা, সাবেক পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, স্থানীয় সমাজকর্মী রাজু আহমেদ সহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com