বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

রমজান মাসে ক্রেতাদের মাঝে স্বস্তি ফেরাতে বাজার মনিটরিং-এ নড়াইল জেলা পুলিশ।

রমজান মাসে ক্রেতাদের মাঝে স্বস্তি ফেরাতে বাজার মনিটরিং-এ নড়াইল জেলা পুলিশ।

এম,মাহমুদুল হাসান (নিপুন)। নড়াইল প্রতিনিধি।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। আজ রবিবার (২ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপরেশন্স) জনাব তারেক আল মেহেদী যথাক্রমে নড়াইল চৌরাস্তা কাঁচা বাজার ও রূপগঞ্জ বাজার মনিটরিং করেন। শাক-সবজি, মাছ-মাংস, দুধ-ডিম, ছোলা-খেজুর সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য দোকানের ন্যায্য মূল্য তালিকা টানিয়ে রাখা নিশ্চিত করেন। এসময় ক্রেতা-বিক্রেতা ও বাজারে আগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মত বিনিময় করেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়ে নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্য নিয়ে থাকলে তাৎক্ষণিক পুলিশকে ০১৩২০১৪৭০৯৮ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করেন। এছাড়া গুজব ছড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com