বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ।

আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ।

এম,মাহমুদুল হাসান(নিপুন) নড়াইল প্রতিনিধি।

গত ১৬ জানুয়ারি নড়াইল কালিয়া উপজেলার কালডাংগা গ্রামের ইয়াছিন মোল্যা(২২) নামের এক যুবক নিখোঁজ হয়। সে বন্ধুদের সাথে নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও ছিনতাই হওয়া ইয়াছিন মোল্লার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে। এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের মাননীয় (আইজিপি) জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার) পিপিএম মহোদয়।

৩০ মার্চ (বৃহস্পতিবার) নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়,অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেন জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ সাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, এসআই(নিঃ) সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) জামিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কনস্টেবল মোঃ সোহান হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com