বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

প্রথম বিভাগ মহিলা দাবা লিগ-২০২৩ এ বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন : ইউসিসিসি পঞ্চম

প্রথম বিভাগ মহিলা দাবা লিগ-২০২৩ এ বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন : ইউসিসিসি পঞ্চম

মুঃ বাবুল হোসেন বাবলা ক্রীড়া প্রতিবেদক ঃ-

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগ-২০২৩ এ বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ পুৃলিশ ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। বাংলাদেশ পুলিশ আজ ২৮ মার্চ, মঙ্গলবার সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীকে ২.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করে। আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সপ্তম তথা শেষ রাউন্ডের ম্যাচে বাংলাদেশ পুলিশের পক্ষে দুই ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভেলাভান ভার্ষিনি যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের সাথে ড্র করেন। বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলোকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশ দলের অধিনায়ক ছিলেন এডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম এবং খেলোয়াড়রা হলেনঃ মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি, মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার ভেলাভান ভার্ষিনি ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অধিনায়ক ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ এবং খেলোয়াড়রা হলেনঃ ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জমু, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু। শাহিন চেস ক্লাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। শেষ রাউন্ডের খেলায় শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। শহিন চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন নুশরাত জাহান লিজা, আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা, কিশোয়ারা সাজরীন ইভানা ও জান্নাতুল প্রীতি।

 

সাত পয়েন্ট করে পেয়ে চতুর্থ ও পঞ্চম স্থানের জন্য টাই করে টাইব্রেকিংয়ে বশির মেমোরিয়াল চেস ক্লাব চতুর্থ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব পঞ্চম স্থান লাভ করে। তিন পয়েন্ট করে নিয়ে বসির মেমোরিয়াল চেস একাডেমি ষষ্ঠ ও শেখ রাসেল চেস ক্লাব সপ্তম স্থান লাভ করে। কোন ম্যাচ পয়েন্ট না পেয়ে টিম বরিশাল অষ্টম হয়।

শেষ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল রাসেল চেস ক্লাবকে ও বসির মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দল এবারের প্রথম বিভাগ মহিলা দাবা লিগে অংশগ্রহণ করে।

উল্লেখ্য যে, ২০২১ সালে ১০ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রথম বিভাগ মহিলা দাবা লিগেও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব পঞ্চম হয়েছিলো। এবারের লিগে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের হয়ে অংশগ্রহণ করেন — ফারজানা জাহিন মৌ (অধিনায়ক), ওয়ারিশা হায়দার, নাজমিন আক্তার, ইসাবা মাসনুন, রাইবা সোবহান অধরা এবং ফারিহা সুমনা।

আগামীকাল (বুধবার) সকাল ১১-৩০ (সাড়ে এগার) টা হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com