রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

অন্তহীন ভালোবাসায় সেবা’ এই ডাকে চট্টগ্রামে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২৬তম বার্ষিক কনভেনশন র‍্যালী অনুষ্ঠিত

অন্তহীন ভালোবাসায় সেবা’ এই ডাকে
চট্টগ্রামে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২৬তম বার্ষিক কনভেনশন র‍্যালী অনুষ্ঠিত

মুঃবাবুল হোসেন বাবলা::১৫মার্চ

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবস জেলা ৩১৫-বি ৪’র ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী (পিএমজেএফ) এবার লায়ন্স ক্লাবস সেবাবর্ষে ‘অন্তহীন ভালোবাসায় সেবা’ এই স্লোগানের ডাকে আগামী ১৮ মার্চ, শনিবার সকাল থেকেই দুদিন ব্যাপী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে ২৬তম বার্ষিক কনভেনশন ।

উক্ত কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব মোঃ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি)।
২৬তম ২৬তম বার্ষিক কনভেনশন উপলক্ষে১৫ মার্চ,বুধবার বিকেলে সাড়ে তিনটায় জিইসি কনভেনশনের সামনে থেকে এক বর্ণাঢ্য কনভেনশন র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী উদ্বোধন কালে লায়ন শামসুদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘লায়ন্স ক্লাবের চলমান কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করা হচ্ছে। এই সেবার পরিধি বৃদ্ধি হওয়ায় চট্টগ্রামবাসী উপকৃত হবে। ‘লায়ন্স জেলা গভর্নর করোনাসহ নানা দূর্যোগ ও সামাজিক-প্রাকৃতিক দূর্সময়ে ক্লাবের অবদান তুলে ধরে বলেন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এবং তৃণমূল গ্রামীন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় হেলথ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে লায়ন্স ক্লাবের বিভিন্ন ইউনিট সমূহ।

১৮ মার্চ সকাল ৯টা থেকে কনভেনশন শুরু হবে আর শেষ হবে ১৯মার্চ রাত্রে। কনভেনশন র‌্যালীতে আরো নেতৃত্বে ছিলেন প্রথম জেলা গভর্নর এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় জেলা গভর্নর কহিনূর কামাল, প্রাক্তন জেলা গভর্নর মোস্তাক হোসাইন, প্রাক্তণ জেলা গভর্নর সহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ ,৪৩টি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারী এবং লিও জেলার সভাপতি, সচিব ,ক্যাবিনেটসেক্রেটারী, মেম্বার সহ প্রায় ৫শতাধিক লিও সদস্য বৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com