বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।  ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর কোথায়,,? চট্টগ্রামের ১৬ থানার ভিতর ১৫ থানার ওসি রদবদল মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে চাটগাঁর সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে মামলা-হামলার শিকার বিএনপি নেতা নাজিম উদ্দীন সংবর্ধিত চাঁদা না দেওয়ায় ড্রাইভারকে মারধর গাড়ি ভাংচুর ও টাকা ছিনতাই অভয়নগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালীতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

এভার কেয়ার হসপিটাল, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর মধ্যে একটি চুক্তি সম্পাদন।

এভার কেয়ার হসপিটাল, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর মধ্যে একটি চুক্তি সম্পাদন।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

আজ ১২ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ সিএমপি’র কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সাথে এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি কর্পোরেট চুক্তি সম্পাদন করেছে।

বাংলাদেশ পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের জনগণের যান-মালের নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ ও তার পরিবারের সদস্যদের জন্য সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরের জন্য এগিয়ে এসেছে এভার কেয়ার হসপিটাল, চট্টগ্রাম। এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ এবং এভার কেয়ার হসপিটালের সম্মানিত প্রতিনিধিগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com