বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।  ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর কোথায়,,? চট্টগ্রামের ১৬ থানার ভিতর ১৫ থানার ওসি রদবদল মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে চাটগাঁর সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে মামলা-হামলার শিকার বিএনপি নেতা নাজিম উদ্দীন সংবর্ধিত চাঁদা না দেওয়ায় ড্রাইভারকে মারধর গাড়ি ভাংচুর ও টাকা ছিনতাই অভয়নগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালীতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

নাভারণে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ৩ চোরাকারবারী আটক

নাভারণে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ৩ চোরাকারবারী আটক

মিজানুর রহমান ঝিকরগাছা যশোর প্রতিনিধি

যশোরের নাভারণ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও একটি প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মদ সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আ: রহমান ও তার ছেলে আঃ রাজ্জাক এবং বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খান এর ছেলে আকাশ খান। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে খবর পাই একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ বিদেশি মদ যশোরের উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে ঢাকা মেট্রো গ-১২-১১৪৯ নাম্বারের একটি প্রাইভেটকার তল্লাশি করে ব্যাকডালার ভিতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com