সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে বুড়ি তিস্তা জলাধার পুন:খনন আবারও সন্ত্রাসী হামলা

নীলফামারীতে বুড়ি তিস্তা জলাধার পুন:খনন আবারও সন্ত্রাসী হামলা
ঠিকাদার সহ গুরুতর আহত চার

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী

আবারও বুড়ি তিস্তা খননে বাধাপ্রদান করছে সন্ত্রাসীরা এসময় তাদের হাতে রক্তান্ত জখম হন ঠিকাদার রাজিব আহমেদ, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম কামরুল সহ পাঁচ জন।ঘটনার সরজমিনে জানা যায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১২শত ১৭ একর আয়তনের বুড়িতিস্তা জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো, আফতাব উদ্দিন সরকার। সেই খননকাজ সোমবার শুরু করতে গেলে পুনরায় বাঁধা প্রদান এবং খনন কাজের জিনিসপত্র ভাংচুর করেন এলাকার সন্ত্রাসীরা এসময় ঠিকাদার রাজিব আহমেদ,কামরুল ইসলাম বাধাদানকারীদের বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন এবং সাথে থাকা লোকজনের ওপর আঘাত করে। তাদের কে বর্তমানে ডোমার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় র্প্রকৌশলী মো, আব্দুল হান্নান প্রধান বলেন,আজ ঠিকাদার উপস্থিত থেকে বুড়ি তিস্তা খননের কাজ শুরু করতে গেলে, পূর্বের বাধাদানকারীরা এসে বাধা প্রদান এবং ঠিকাদার কে রক্তাক্ত জখম করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন অবধি কোন মামলা হয়নি। জলঢাকা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com