শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বন্দর ইপিআই জোনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন২০২৩ উদ্ধোধন

বন্দর ইপিআই জোনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন২০২৩ উদ্ধোধন

হোসেন বাবলা:২০ ফেব্রুয়ারি

চসিক স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় বন্দর ইপিআই জোনাল অফিসের আওতাধীন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন২০২৩ উপলক্ষে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর ইপিআই জোনাল মেডিক্যাল অফিসার ডা: হাসান মুরাদ চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ ক্যাপসুল খাওয়ালে শিশুর অপুষ্টি,অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চত,হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাস সহ রান্নায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য বিশেষ ভাবে উপকার বলে জানিয়েছেন ডা: হাসান মুরাদ ।
তিনি আরো জানায়, জোনের আওতাধীন ৬টি ওয়ার্ড-২৬,৩৭,৩৮,৩৯,৪০ও ৪১ নং ওয়ার্ডে ৬০ টি কেন্দ্রের মাধ্যমে জাতীয় ভিটামিন এ ক্যাম্পাইনে ৬ থেকে ১১ মাস বয়সী সাড় ১৪হাজার শিশুদের নীল রঙের ক্যাপসুল , ১২থেকে৫৯মাস বয়সী সাড়ে ৭৮হাজার শিশু কে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রায় ৯৩শতাং বলে বন্দর ইপিআই জোনাল অফিস সূত্রে জানা গেছে।
নগরীর বন্দরটিলাস্থ ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমনের সার্বিক দিক নির্দেশনায় বন্দর জোনের ৩৯নং ওয়ার্ডে ১০ টি টিকা কেন্দ্র,প্রাচিকসের ৬ টি এবং ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের ৩টি উপ কেন্দ্রের মাধ্যমে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানিয়েছেন টিকা টেকনিশিয়ান মোঃ নাজিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব নুর মোহাম্মদ খান, টিকাদানের স্বেচ্ছাসেবক লিডার, সদস্য ও ক্লাব, সংগঠনের প্রতিনিধি। এই কর্মসূচি সোমবার সকাল সাড়ে ৮ থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com