রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীর ডোমারে শিবরাত্রি চতুর্দর্শী ব্রতপুজা উদযাপন

নীলফামারীর ডোমারে শিবরাত্রি চতুর্দর্শী ব্রতপুজা উদযাপন

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এবারও শুক্রবার হতে রবিবার পর্যন্ত তিন দিনব্যাপী নীলফামারীর ডোমারে শিবরাত্রি চর্তুদর্শী ব্রতপুজা উদযাপন করা হচ্ছে।

রবিবার ডোমার উপজেলা হরিনচড়া ইউনিয়ন হংসরাজ গ্রামের উত্তরা শিবালয় মহাশ্মশান কমিটির আয়োজনে অনেক বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী সনাতন হিন্দু ধর্মের শিবরাত্রী চতুদর্শী ব্রতপুজা অনুষ্ঠিত হচ্ছে।

শিবরাত্রী চতুদর্শী পুজোর পুরোহিত মশাই বীরবল চক্রবর্তী বলেন প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শিব চতুর্দর্শী তিথিতে এ পুজা উদযাপন করে আসে হিন্দু সম্প্রদায়। সবধর্মের মানুষের মঙ্গল কামনায় বেশিরভাগ হিন্দু ধর্মের মহিলারা গঙ্গায় স্নান, শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে থাকে।

ডোমার উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক অমরজিৎ সিংহ সাথে কথা হলে বলেন উপজেলায় এ পুজোর তেমন পরিসংখ্যান নেই, আমার জানা আনুমানিক ২ শত হতে আড়াই শত স্থানে এই পুজা উদযাপন করা হচ্ছে । পুজো কমিটি গুলো কে বিধি মোতাবেক পুজো আয়োজন করার নির্দশ দেয়া হয়েছে।

এদিকে হংসরাজ উত্তরা শিবালয় মহাশ্মশান আয়োজন কমিটির সভাপতি অলোকান্ত রায় ও সাধারন সম্পাদক ফনি ভুষন রায়,জানান পুজোয় আসা পুনার্থীদের নিরাপত্তার স্বার্থে আমাদের কমিটির স্বেচ্ছাসেবী কিছু মানুষ সার্বক্ষনিক ভাবে পাহারা দিচ্ছে।

কথা হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন যেহেতু আমার ইউনিয়নে পুজা অনুষ্ঠিত হচ্ছে,পুজার আয়োজন কে সফল করতে আমার গ্রাম পুলিশকে নির্দেশ প্রদান করেছি। আমি নিজেও সেখানকার সার্বক্ষনিক খোঁজ খবর রাখছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com