রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

কুতুবদিয়ায় শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.)২৩তম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ ১৯ ফেব্রুয়ারি

কুতুবদিয়ায় শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.)২৩তম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ ১৯ ফেব্রুয়ারি

হোসেন বাবলা ::১৭ফেব্রুয়ারী

আধ্যাত্মিক সাধক, হজরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.) ২৩তম বার্ষিক ওরশ ও ফাতেহা আগামী ১৯ ফেব্রুয়ারি কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফজরের নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর জিকির, মিলাদ, জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি শেষ হবে।

ওরশ উপলক্ষে ভক্ত–অনুরক্তদের আসা–যাওয়ার সুবিধার্থে গত ১৪ ফেব্রুয়ারি হতে জেটিঘাটে পল্টুন স্থাপন করেছে বিআইটিএ কর্তৃপক্ষ। বর্তমানে কুতুবদিয়া চ্যানেল অত্যন্ত শান্ত থাকায় রাতদিন সমানতালে নিরাপদে আসা–যাওয়া করা যাবে এ মহান অলির আধ্যাত্মিক মিলনমেলায়।

১৯ ফেব্রুয়ারি প্রধান দিবসে দেশবরেণ্য আলেমগণের ওয়াজ–নসিহত ও বিভিন্ন জ্ঞানী–গুণিদের স্মৃতিচারণমূলক বক্তব্য এবং যিকির–আযকার শেষে গভীররাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরী মোনাজাত করবেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্‌জাদা শেখ ফরিদ আল–কুতুবী (মা.জি.আ.)।

এ উপলক্ষে ১৮ফেব্রুরয়ারী থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দরবার প্রাঙ্গণে দুদিনব্যাপি ওরশে-মেজবান, বিশেষ দোয়া মাহফিল এবং দরবারে ভক্ত- আশেকান মিলনমেলা।
ওরশ শরীফে দরবার প্রাঙ্গণে বন্দর-ইপিজেড,পতেঙ্গাস্থ (মহানগর১,২ ও ৩এর)আওতায় উপ টিম মেহমানদের খেদমতে নিয়োজিত রয়েছেন এন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ মুছা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com