রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতিত্ব অর্জনকারী সাংবাদিকদের কে সম্মাননা স্মারক প্রদান

নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতিত্ব অর্জনকারী সাংবাদিকদের কে সম্মাননা স্মারক প্রদান

শাহিন আহমেদ অভয়নগর(যশোর)প্রতিনিধি

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক তানভীর আহমেদ ও মোবারক হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সম্মাননা দেয়া হয়। নওয়াপাড়া নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ তাজের সঞ্চলনায় ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সহ সভাপতি এস এম মুজিবুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, এস এম আবিদ হাসান, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল বিশ্বাস। সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য রকিবুল ইসলাম রুবেল প্রমুখ। এসময় ঢাকা রিপোর্টাস ইউনিটির কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের এর হাতে এই সম্মাননা স্মারক প্রদান করা সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয় । এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অভয়নগর প্রতিনিধি রবিউল বিশ্বাস সম্মাননা স্মারক পাওয়ায় এবং দৈনিক দেশকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ শাহরিয়ার রিপন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com