রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে কুষ্ঠ- যক্ষা অনুসন্ধান কর্মসূচী অনুষ্ঠিত

নীলফামারীতে কুষ্ঠ- যক্ষা অনুসন্ধান কর্মসূচী অনুষ্ঠিত

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি

সবাই মিলে কাজ করি,কুষ্ঠ-যক্ষা নির্মুল করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কুষ্ঠ- যক্ষা অনুসন্ধান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার হরিনচড়া ইউনিয়ন পরিষদের সহায়তায় ও পরিষদ ভবনে ডোমার নীলফামারী রুরাল হেল্থ প্রোগ্রাম- টিএলএমআইবি অর্গানাইজেসনের সহযোগিতায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ রায়হান বারী, দি লেপ্রসী মিশনের কানাডিয়ান ডোনার মেরী এ্যালেন(ইপ্যাক্ট হোফ),প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিংহ,হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, স্যানেটারী ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক আল আমিন, লেপ্রসী মিশনের (nupip) পারসোনাল এ্যাডভাইজার টমাস রায় প্রমুখ।কর্মসূচী অনুষ্ঠানে বিভন্ন পর্যায়ের বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসা কানাডিয়ান ডোনার প্রতিনিধি মেরী এ্যালান ও মিশনের প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিংহ জানান আগামীতে লেপ্রসি মিশন থাকবে না সরকারের স্বাস্থ্য বিভাগ এ রোগের সেবা দেবে।সরকারের চিকিৎসা সেবার সক্ষমতা বারাতে এই কর্মসূচি। কর্মসূচিতে এলাকার এমন এক রুগির পা দেখে বিভিন্ন পরামর্শ প্রদান করেন মেরী এ্যালান। দি লেপ্রসী মিশন১৯৭৭ সাল থেকে এখন পর্যন্ত কুষ্ঠ যক্ষ্মা রোগ নির্মূলে দেশেব্যপি বিনামূল্যে রুগীর,অপারেশন, চিকিৎসা সেবা,পুনর্বাসন সহ বিভিন্ন প্রকার সেবা প্রদান করে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com