রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

স্পিড ব্রেকার এবং ফুটওভার ব্রিজ এর দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

স্পিড ব্রেকার এবং ফুটওভার ব্রিজ এর দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন

যশোর জেলা প্রতিনিধি মিজানুর রহমান

নিরাপদ সড়কের দাবিতে যশোরের বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ঝিকরগাছায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঝিকরগাছা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দুপাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ঝিকরগাছা বি এম হাইস্কুল, সরকারি এম এল মডেল হাইস্কুল, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং ঐতিহ্যবাহী সেবা সংগঠনের আয়োজনে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন প্লাকার্ড, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।


ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং ঐতিহ্যবাহী সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মুহিব্বুল ইসলাম, সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির সহকারী প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ঝিকরগাছা উপজেলা মোড় থেকে হাসপাতালের সংযোগ সড়কের মধ্যে তিনটি স্পিড ব্রেকার, স্হায়ী সমাধানের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এবং হাসপাতালের সংযোগ সড়কের মাঝখানে অবস্থিত মৃত শিশুগাছটি অপসারণের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com