বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারী ডোমারে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক

নীলফামারী ডোমারে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি

নীলফামারীর ডোমারে পৌষের সাত সকালের কনকনে ঠান্ডা আর কুয়াশা কে উপেক্ষা করে বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, ডোমার উপজেলার বিভিন্ন জায়গায় বীজতলা থেকে চারা সংগ্রহ করে সেই চারা আবার কাদা জমিতে রোপন করছেন। এ কাজে সহযোগীতা করছেন নারীসহ অন্যান্যা ছোট-বড় সদস্যরাও।

আলাপ কালে হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের নন্দিতা তেল পাম্প এলাকার কৃষক গেল্লু চন্দ্র জানান, আমন মৌসুমে ধানের ভালো ফলন ও দাম পাওয়ায় এবার দুই একর জমিতে আগাম বোরো ধান লাগিয়েছি।

বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক সুনিল চন্দ্র বলেন , আমি এক একর ৬৬ শতাংশ জমিতে বোরো ধান লাগাইতেছি আশা করি ভালো ফলন পাবো , বামুনিয়া ইউনিয়নের গোপাল চন্দ্র ৫০ শতাংশ জমিতে হাইব্রীড জাতের ধান লাগাচ্ছি । তিনিও ভালো ফলন পাবার আশাবাদ ব্যক্ত করছেন ।

উপজেলা কৃষি বিভাগ সুত্র জানায়, এবার উপজেলায় ১৩ হাজার ২ শত ত্রিশ হেক্টর জমিতে বোরো চাষাবদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ ছাড়া উপজেলা কৃষিবিভাগ উপজেলার কৃষকদের মাঝে উন্নতমানের বীজ,সার ও কীটনাশক বিতরণ করেছে। কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মোঃ আনিছুজ্জামান বলেন, আবহাওয়া ঠিকঠাক থাকলে এবারে উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com