বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নীলফামারী ডোমারে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন


নীলফামারী ডোমারে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা কবলা খরিদা জমি জবর দখল ও চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (২৩জানুয়ারী) দুপুরে পৌরসভার ছোট রাউতা গ্রামে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তার স্ত্রী, কন্যা ও জামাতা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, নিজ নামীয় কবলা খরিদা ৫১ শতক জমির কিছু অংশে পুকুর ও শহস্রাধিক লোকের যাতাযাতের জন্য রাস্তা রয়েছে। উক্ত জমি জবর দখলের নিমিত্বে চলাচলের রাস্তা বন্ধ ও চাষাবাদের বাধাঁ সৃষ্টি করেছে তার আপন ছোট ভাই জিয়াবুল ইসলাম(৬২) এবং জিয়াবুল ইসলামের দুই ছেলে রিফাত হাচান সৌরভ(৩৩), সৈকত ইসলাম(২৯)।
তিনি আরো জানান, উল্লেখিত জমিতে চাষাবাদের জন্য বাধা দেওয়া হয়েছে। নিজের কোন পুত্র সন্তান না থাকায় নিজে ও মেয়ে, জামাতাদের বিভিন্ন গালাগাল, হুমকি দেওয়া হচ্ছে। উক্ত বিষয়ে ডোমার থানায় দুটি সাধারন ডায়েরী করা হয়। সর্বশেষ চলতি মাসের ২১ তারিখে আমার পরিবারের লোকজন জমিতে গেলে তারা বিভিন্ন হুমকি প্রদান করেন। যে কোন সময়ে আমার কিংবা মেয়ে ও জামাদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে মর্মে আশংকা প্রকাশ করছি। এ বিষয়ে প্রতিকারে পাওয়ার আশায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন তিনি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com