রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ঝিকরগাছায় ৬ ইউনিয়নের আংশিক কমিটি স্বেচ্ছাসেবকলীগীগের,,

ঝিকরগাছায় ৬টি ইউনিয়নের আংশিক কমিটি দিল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ

যশোর জেলা প্রতিনিধি মিজানুর রহমান

যশোরের ঝিকরগাছা উপজেলায় ৬টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি দিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজদ। উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, পানিসারা, ঝিকরগাছা (সদর), নাভারণ ও বাঁকড়া ইউনিয়ন। স্বেচ্ছাসেবক লীগের গঙ্গানন্দপুর ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাগুরা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী, পানিসারা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ঝিকরগাছা (সদর) ইউনিয়নে ১৪ সদস্যের আংশিক কমিটির সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাভারণ ইউনিয়নে ১৭ সদস্যের আংশিক কমিটির সভাপতি ফারুক শিকদার রবি, সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ও বাঁকড়া ইউনিয়নে ১১ সদস্যের আংশিক কমিটির সভাপতি নুরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা। উল্লেখিত আংশিক কমিটির নেতৃবৃন্দ আগামী ৩১ মার্চের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটি দেওয়ার বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, কমিটি গঠনের আগে আমরা প্রতিটি ইউনিয়নে কর্মীসভা করেছি। এর আগে ৫টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছিল। বাকি ৬ ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নে কমিটি গঠন করা সম্পন্ন হল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এসব ইউনিয়নে ১৩ বছর পরে আবারও নতুন করে কমিটি দেওয়া হল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com