রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

মহানগরী কিশোর ফুটবলে নতুন চ্যাম্পিয়ন মাদারবাড়ি শোভনীয়া ক্লাব


মহানগরী কিশোর ফুটবলে নতুন চ্যাম্পিয়ন মাদারবাড়ি শোভনীয়া ক্লাব

হোসেন বাবলা ক্রীড়া প্রতিবেদক :২১জানুয়ারী

চট্টগ্রাম ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, কে.এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় মহানগরী কিশোর ফুটবল লিগে ৩০তম আসরে নতুন চ্যাম্পিয়ন মাদারবাড়ি শোভনীয়া ক্লাব ফুটবল একাডেমী।
২১জানুয়ারী শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাদারবাড়ি শোভনীয়া২-১ গোলে লিগের অত্যন্ত শক্তিশালী ও দর্শক মাতানো হালিশহর রামুপুরা ফুটবল একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ২০হাজার টাকার প্রাইজমানি লাভ করে।

দারুণ আড্ডা-আড্ডি লড়াইয়ে খেলার ১০ মিনেটের মাথায় কর্ণার কিক থেকে ফিরতি বলে ডি বক্সের বাইরে থেকে জোরালো শর্টে মিড ফিল্ডার ইস্রাফিল জাহান ইমান গোল করে কোচ তৌরতের টিম মাদারবাড়ি শোভনীয়া এগিয়ে নিয়ে বিরতিতে যান।
বেশ জমে উঠা ম্যাচের শেষ ৯মিনিটে ডি বক্সে ফাইল করায় রামপুরার বিরুদ্ধে পেলান্টি শটের নির্দেশ দিলে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া রায়হান জামান হক(জার্সিনং০৮) গোল করে টিম কে২-০তে এগিয়ে নেন। এর পরে বেশ মরিয়া খেলা কোচ ফরিদের টিম রামপুরা খেলার শেষ ২মিনিটে স্টাইগার তাহসিন ঈশান(জার্সি নং-০৭) দূরপা্ল্লার শর্টে দল কে শান্তনা সূচক গোলটি উপহার দেন।

খেলা শেষে রামপুরা একাদশের কোচ ফরিদ সহ একাধিক কর্মকর্তা রেফারী শওকত হোসেন ও সহকারীদের বাজে গালমন্দ সহ উত্তেজিত ভাবে অঙ্গভঙ্গী প্রদর্শন করতে দেখা গেছে। তাদের উৎশৃংখল আচারণ দেখে আয়োজক কমিটির দায়িত্বশীল অনেক কর্মকর্তাকে আগামীতে এই টিম কে লিগে অংশ না করাতেও বলতে শুনা গেছে।
লিগে রানার্স আপ -রামপুরা ফুটবল একাদশ ট্রফি সহ নগদ ১৫হাজার টাকা প্রাইজমানি লাভ করে।এবার সেরা সু-শৃংখল টিম পাহাড়তলী একাদশ,২রাউন্ডের সেরা টিম মহসিন সাজু ফুটবল একাডেমি, সেরা খেলোয়াড় ও গোলদাতা রহমত উল্লাহ এবং রায়হান হক ট্রফি সহ প্রাইজমানি লাভ করেছেন।

ফাইনাল খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার কৃঞ্ষপদ রায় বলেন, কিশোর-যুবদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারলে সমাজ-পরিবার ও দেশে অপরাধ বোধ কমে আসবে। নগরের সকল অভিভাবকদের কে সচেতন হয়ে ছেলে-মেয়েদের প্রতি যত্নবান হবার তাগিদ দেন।

সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান,অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় আরো বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কেএম এজেন্সির চেয়ারম্যান মশিউল আলম স্বপন,সংস্থার সাঃসম্পাদক প্রফেসার শায়েস্তা খান স্যার,ভাইস চেয়ারম্যান শেখ তৈয়বুর রহমান,সাবেক জাতীয় ফুটবলার আশিষ ভদ্র,উপ-পুলিশ কমিশনার ও সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়ারিশ চৌধুরী,এম,এ মোস্তায়ান হোসাইন, ফুটবল সম্পাদক ইবাদুল হক লুলু,ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন, সাবেক কাউন্সিলর নেওয়াজ উদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ জহির উদ্দিন জহির,ফুটবল সহ –সম্পাদক শহিদুল আলম মুকুল,নির্বাহী সদস্য এমএ মুসা বাবলু,আনিসুর রহমান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com