বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি নব গঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন

চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি নব গঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক হোসেন বাবলা : ১৭জানুয়ারী

নগরীর ইপিজেডস্থ ৩৯ নং ওয়ার্ডে চট্রগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচিতি সভা ও নবাগত ক্রিকেট খেলোয়াড়দের পরিচিতি সভা ১৭জানুয়ারী, মঙ্গলবার সন্ধ্যায় দ: হালিশহর উচ্চ বিদ্যালয় সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


একাডেমির নব নির্বাচিত সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিনের সভাপতিত্বে ও সা: সম্পাদক মোঃ নুরুল আমিন সোহেল, ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম।

সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা সংগঠক ও একাডেমির উপদেষ্টা মোঃ লোকমান হাকিম, সাবেক ক্রীড়াবিদ,সংগঠক মোঃ সেলিম রেজা , মোঃ ইফতেখারুল আলম, সিনিয়র ক্রিকেট কোচ মোঃ ফজলুল করিম রিটন, ক্রীড়া সম্পাদক আবু জাফর বাবু।
পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন হেড কোচ শাহরিয়ার বিন রুবেল, সংগঠক মোঃ আজম,সিনিয়র ক্রিকেটার মোঃ আসগর, আলমগীর আলো, অর্থ সম্পাদক মোঃ মাসুদ রানা,যুব ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম,ইউ বাহার, সংগঠক মোঃ জসিম উদ্দিন,সানি আলম, অভিভাবক প্রতিনিধি মিসেস হাসিনা বেগম এবং জাহিদ এর মা।


অনুষ্ঠানে নবাগত ক্রিকেট খেলোয়াড়দের পরিচিতি, অভিষিক্ত দের ক্রিকেট বল প্রদান, একাডেমির নতুন সদস্য বরণ,হেড কোচ শাহরিয়ারের রচিত বই বিতরণ, কেক কাটা উৎসব এবং টিম ম্যানেজারের ফুফাতো ভাই এর মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন ও ফুল -মিষ্টি বিতরণ অনুষ্ঠান ।

এসময় উপস্থিত প্রধান অতিথি আসলাম বলেন, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মাধ্যমে আগামীতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি এবং সুষ্ঠু বিনোদন চর্চায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে, একাডেমির নিয়মিত কার্যক্রম জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট বোর্ডের সাথে সমন্বয় করে পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। যুব- তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া বিনোদন আয়োজন না থাকলে সঠিক দেশ গঠনে সহায়ক হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com