শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে পাহাড়াদার কে বেধে রেখে ৮টি গরু ডাকাতি


নীলফামারীতে পাহাড়াদার কে বেধে রেখে ৮টি গরু ডাকাতি

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পাহারাদারকে বেঁধে রেখে ৮টি বিদেশি ফ্রিজিয়ান জাতের গরু ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জানুয়ারী) দিবাগত রাতে সদর উপজেলার বাড়াইপাড়ায় নাছিরুল ইসলামের গরুর খামারে এই ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নাছিরুল ইসলামের ২টি গাভি, ৩টি গাভিন গরু ও ৩টি বাছুর ডাকাতের দল ডাকাতি করে নিয়ে যায়।

ওই খামারের মালিক নাছিরুল ইসলাম জানান, পাহারাদার সুভাষ চন্দ্র রায় আমাদের ভোর চারটায় ফোন দিয়ে জানায় খামারের গরু চুরি হয়েছে। সে বলে তাকে চোররা মারধর করে বেঁধে দূরের একটি ঘরে নিয়ে গিয়ে ফেলে রাখে। সে পরে অনেক কষ্ট করে বাঁধন খুলে বাড়িতে গিয়ে আমাকে ভোর ৪টায় ফোন দিয়ে গরু চুরির ঘটনা জানায়।

তিনি বলেন,সুভাষকে ৩-৪ জন ধরে বেঁধে খামারের পাশের পরিত্যক্ত ঘরে ফেলে রাখে। সুভাষ মুখে কাপড় বাধা অবস্থায় ৩-৪ জনকে দেখে। তার ধারনা আরো মানুষ ছিল। আমার ৮টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন ‘এ ঘটনায় পাহারাদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সাথে গরু চুরির বিষয়ে কোনো সম্পৃক্ততা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। গরু চুরির বিষয়ে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com