শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

ডোমারে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু

ডোমারে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু

সত্যেন্দ্রনাথ রায়, ডোমার নীলফামারী প্রতিনিধি:

স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু’র পাচঁ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় ঘটে। জানা যায়, চিকনমাটি এলাকার মরহুম মজির উদ্দিনের প্রথম পুত্র তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক (৬০)রবিবার (১৫ জানুয়ারী) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মারা যায়। স্বজন ও প্রতিবেশীরা মরহুমের জানাজা’র জন্যে লাশের গোসল করাচ্ছেন। এমন সময় মৃত শাহিদ আলী প্রামানিকের শোকাহত স্ত্রী হাওয়া বেগম (৫৫) কান্নাকাটি অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা দ্রত হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে হাওয়া বেগমের মৃত্যু হয়।

এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । মৃত শাহিদ আলী প্রামানিকের বড় জামাই দুলাল হোসেন জানান, আমার শ্বশুর শ্বাশুড়ির ছয় কন্যা সন্তান রয়েছে। তাদের সবাইরে বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়ীতে থাকায় তারা দুজনেই নিজ বাড়ীতে থাকেন। শনিবার সকাল সাতটায় শাহিদ আলী ও দুপুর বারোটায় হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর উভয়ের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা ও পরে দাফন কার্য সম্পাদন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com