বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বাঁশখালীতে বিক্রয় প্রতিনিধি হত্যায় জড়িত আসামি গ্রেফতার


বাঁশখালীতে বিক্রয় প্রতিনিধি হত্যায় জড়িত আসামি গ্রেফতার

ডেক্স নিউজঃ-

২৪ ঘন্টা না পেরুতেই চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. বিক্রয় প্রতিনিধি মুহাম্মদ দুদু মিয়া সরকারের (৩৮) হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী ছোটন (২৩) কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার সময় বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের সামান্য উত্তর পাশে অটোরিকশা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ ওসি কামাল উদ্দিন,তিনি বলেন গন্ডামারা থেকে সুকৌশলে সিএনজি চালিত অটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি ছোটনকে গ্রেফতার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঁশখালী, চট্টগ্রামে সোপর্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন অপরাধ করে কেউ ছাড় পাবে না গন্ডামারায় অপরাধ সংঘটিত হয় এমন স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে কঠোর নজরদারির মাধ্যমে সন্ত্রাসী ও ছিনতাইকারীর সাথে জড়িতদেরকে মূল উৎপাটন করা হবে ।

গ্রেফতারকৃত আসামি ছোটন (২৩) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার লালীর বাপের পুরাতন বাড়ি, পূর্ব বড়ঘোনা লালীর বাপের নতুন বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার নেজাম উদ্দীনের পুত্র।

গত বুধবার (১১ জানুয়ারি) দুদু মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী তাজমিন নাহার তমা বাদী হয়ে মামলা করেছেন।

মামলার এজাহারের উল্লেখ করা আছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে সন্ত্রাসীদের কবলে পড়েন তিনি। এ সময় সন্ত্রাসীরা তার বুকে, পিঠে, পেটে, মাথায় ছুরি দ্বারা এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com