বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

মোঃ শাহরিয়ার রিপন ঃ- বিশেষ প্রতিবেদন

অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।

এই উপলক্ষে ১২ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ বৃহ:স্পতিবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে ১০০০ পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।


এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, জনাব এম এ মালেক, আহবায়ক, মহানগর কমিউনিটি পুলিশিং সেল, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং সেল, জনাব ইঞ্জিনিয়ার ইফতেখার , ম্যানেজিং ডিরেক্টর, সিপিডিএল সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com