শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বাউয়েট শিক্ষার্থীদের প্রাণ আরএফএল কারখানা পরিদর্শন

বাউয়েট শিক্ষার্থীদের প্রাণ আরএফএল কারখানা পরিদর্শন

নাটোর প্রতিনিধিঃ- হাছান আলী সোহেল 

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন
বিভাগের শিক্ষার্থীরা দিনব্যাপী শিক্ষা সফরের অংশ হিসেবে নাটোরের প্রাণ আরএফএল কোম্পানীর একডালা কারখানা পরিদর্শন করেছে।

বুধবার (১১ জানুয়ারি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুর রশীদ এর তত্ত্বাবধনে শিক্ষাসফরের মাধ্যমে পাঁচটি ব্যাচের ১২৫জন শিক্ষার্থী সরেজমিনে কারখানার বিভিন্ন ইউনিটের পণ্য উৎপাদনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার এবং দেখার সুযোগ পান।

পরিদর্শনের সময় ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সায়মা আশরাফি, মোঃ হাফিজুর রহমান এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রাণ কোম্পানির নাটোর প্লান্টের জেনারেল ম্যানেজার মোঃ হযরত আলী, হেড অব এডমিন মোঃ জুলফিকার হায়দার,
প্রশাসনিক কর্মকর্তা মোঃ জুয়েল রানা, উপস্থিত ছিলেন।

কর্মকর্তাবৃন্দ কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রশীদ প্রাণ কোম্পানীর নাটোর প্লান্টের জেনারেল ম্যানেজার হযরত আলী-কে ক্রেস্ট প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com