মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

জাসাস চট্টগ্রাম উত্তর জেলার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাসাস চট্টগ্রাম উত্তর জেলার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেক্স নিউজঃ-

ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক
সংস্থা জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি,
কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ’র
পরিচালনায় আজ ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) উদযাপিত হয়।

এ উপলক্ষে জাসাস চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে জাসাস উত্তর জেলার
ব্যানারে নগরীর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠা বার্ষিকীর
পোস্টার, ফেস্টুন  প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে নগরীর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে
বিপ্লবস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল
আমিন, চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক
সরওয়ার আলমগীর, যুগ্ম আহবায়ক কাজী সালাহ উদ্দিন, উত্তর জেলা বিএনপির
সদস্য জাকির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সহ-সভাপতি আইয়ুব খান
চৌধুরী, জাসাস সহ-সভাপতি মেশকাত হোসেন চৌধুরী,  সহ-সভাপতি সৈয়দ নাসিম,
সহ-সভাপতি মোহাম্মদ জসিম, জেলা বিএনপি  সদস্য আজমত আলী বাহাদুর, নিজাম
উদ্দিন নিহাদ, মো. খোরশেদ আলম, মোহাম্মদ শাহজাহান, হেলাল খান, ইঞ্জিনিয়ার
আরিফুল ইসলাম সুমন, আবু দাউদ, জায়েদুল আলম ও ডা. নাছির প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের কোনো রকমের মূল্যবোধ নেই। আওয়ামী লীগ তো
গণতন্ত্রই বিশ্বাসই করে না। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না, কখনোই
যায় না। ওদের যে রসায়ন তার মধ্যে গণতন্ত্র হয় না। ওদের ভাবটাই হচ্ছে যে,
আমি ছাড়া আর কেউ নেই। আমি একমাত্র দেশকে নিয়ন্ত্রণ করবো, আমি দেশ চালাবো,
আমি সব কিছু। সেজন্য এই অবস্থা থেকে মুক্ত হতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে
হবে, পারস্পরিক সমস্যাগুলোকে দূর করতে হবে। আগামী দিনের আন্দোলনকে বেগবান
করার জন্য এই ফ্যাসিস্ট  সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করে  জনগণের সরকার
প্রতিষ্ঠা করতে হবে। পরিশেষে  জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইব মোরা
গণতন্ত্রের গান দুঃশাসনের হবেই অবসান এই মন্ত্রে উজ্জীবিত হই।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com