সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নীলফামারী ডোমারে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নীলফামারী ডোমারে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারীঃ প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় তিন সন্তানের জননী রেনু আক্তার(২৮) নামের এক গৃহবধুর জবাই করা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনা বুধবার দুপুরে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায়।মৃতের নিজ ঘরের বিছানার উপর হতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেনু আক্তার একই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উপজেলার মিস্ত্রীপাড়ার গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। তবে রেনু আক্তারের বাবার দাবী তার মেয়েকে তার জামাই জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ বুলুকে খুঁজে পায়নি।
রেনুর ছোট বোন খাদিজা আক্তার মনি বলেন, মঙ্গলবার রাতে চিলাহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার বোন ও দুলাভাই বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। সেখানে রান্না করার কোন ব্যবস্থা না থাকায় দুলাভাইকে ফোন দিয়ে বলি, রাতের খাবার নিয়ে আমি যাচ্ছি আপনাদের ওখানে। দুলাভাই আমাকে বলে, তোমাকে আসতে হবে না, আমিই যাচ্ছি। আমাকে তিনি তাদের নতুন বাড়িতে যেতে দেননি। হয়তো তিনি আমার বোনকে তখন মেরে ফেলেছেন। কিংবা মেরে ফেলবেন। তাই আমাকে সেখানে যেতে দেন নাই।
রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, প্রায় ৯ হতে ১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সাথে তার মেয়ের সাথে বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসি হিসাবে চাকুরী করতো। সে অসুস্থ হয়ে যাওয়ায় সৈয়দপুর হতে চিলাহাটিতে নিয়ে আসি।
তিনি বলেন, আমার জামাই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবার দাবী তার জামাই তার মেয়েকে হত্যা করেছে। তার জামাইকে আমরা খুঁজে পাইনি। হত্যা মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com