সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

করোনা:সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বনবিভাগের।

করোনা:সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বনবিভাগের

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,

বাগেরহাট:করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে অনেকে পরিবার-পরিজন নিয়ে সুন্দরবনে ভ্রমণে চলে আসতে পারেন। এজন্য সুন্দরবনে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বনের ইকোটুরিজম স্পটগুলোতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। প্রধান বনসংরক্ষক (সিসিএফ) মো. শফিউল আলম সাক্ষরিত এক আদেশের কপি বৃহস্পতিবার সমস্ত বন অফিসে পৌঁছানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সকল ইকোটুরিজম স্পটে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে এ নির্দেশনা প্রতিপালনের জন্য সকল ট্যুর অপারেটরদেরও নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার দুপুরে ই-মেইলের মাধ্যমে প্রধান বনসংরক্ষকের সাক্ষরিত আদেশের কপি তিনি পেয়েছেন। এর পর পরই শরণখোলা রেঞ্জের তিনটি স্টেশন ও ১৩টি টহল ফাঁড়িতে বার্তা পাঠানো হয়েছে। সুন্দরবনে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য রেঞ্জের ১৬টি ইউনিটে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, দেশে করোনা সংক্রমন দেখা দেয়ায় সতর্কতার জন্য সুন্দরবনের পর্যটন এলাকা কটকা, কচিখালী, হিরণপয়েন্ট, হারবাড়ীয়া, করমজলসহ বনের অন্যান্য পর্যটন এলাকায় দর্শাণার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। ## ########  ছবি সংযুক্ত আছে। ##

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com