শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

৫২৮ বোতল বিদেশি মদ উদ্ধার ইপিজেড থানায়

 

ইপিজেড আকমল আলী লিংরোড এলাকা থেকে ১পিকআপ বিদেশীমদ সহ ১জন কে আটক করেছে পুলিশ…!

মোঃ শাহরিয়ার রিপন ঃ-  :১২ডিসেম্বর,চট্টগ্রাম

নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড বেড়ীবাধঁ(বালুর মাঠ সংলগ্ন গোলচত্তর মোড় হতে )১২ডিসেম্বর(সোমবার) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান (১পিকআপ বিদেশী মদ)সহ ১জন কে আটক করেছে বলে জানিয়েছেন এডিসি (বন্দর জোন) শেখ মোঃ শরিফুজ্জামান।


সোমবার বিকেলে থানা এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এডিসি শরীফ আরো জানান,আকমল আলী রোড বেড়ীবাধঁ বালুর মাঠ সংলগ্ন লিংরোড দিয়ে নদীপথে আসা প্রায় ৪৪কাটন(১পিকআপ বিদেশী মদ)৫২৮বোতল মদ চোরাকারবারীরা নিয়ে যাচ্ছে। উক্ত গোপন তথ্যর ভিত্তিতে পিকআপ ভ্যান(ঝালকাঠি-ট) কে আটক করলে গাড়ী রেখে চোরাকারবারী সদস্যরা পালিয়ে যাই। পরে বিশেষ অভিযান করে গাড়ীর হেলপার মোঃ সেলিম (৩৫),পিতা-মোঃ আবুল কাশেম,সাং-মানরা,ব্রাক্ষ্মনপাড়া, কুমিল্লা কে আটক করেন।


অভিযানে উদ্ধারকৃত বিদেশী মাদকের মূল্য প্রায় ৪০লাখ টাকা হতে পারে। আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডিসি শরিফ আরো বলেন, দীর্ঘদিন যাবত একটি চোরাকারবারী চক্র নদীপথে ও পতেঙ্গা-ইপিজেড বন্দর সংযোগ(লিংরোড) দিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ,গাজা-উস্কী , বিয়ার ও বিদেশী সিগারেট পাচার হবার খবর থাকলেও সঠিক তথ্যর অভাবে তা রোধ সম্ভব হচ্ছেনা।


এ ব্যাপারে সবার সহযোগিতা নিয়ে মদ ও চোরাকারবারী চক্রকে ধরতে স্বচেষ্ট রয়েছে পুলিশ টিম। উদ্ধার অভিযান চলাকালে আরো ৩/৪জন অজ্ঞাত চোরাকারবারী দলের সদস্য পালিয়েছেন বলে ও জানায়। এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানার ওসি আব্দুল করিম, পুলিশের তদন্ত অফিসার (এস আই) মোঃ আরিফ হোসাইন এবং থানার ওসি তদন্ত মোঃ নুরুল বাশার।


সোমবার ভোর সাড়ে৫টা থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত পুলিশের অভিযানে এস.আই আবু সাঈদ,এস.আই বেলায়েত হোসেন,এ.এস আই আল মামুন,এ.এস আই মনিরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স। এঘটনায় ইপিজেড থানায় বিশেষ ক্ষমতা আইনের২৫-বি /২৫-ডি ধারায় ০৫নং মামলা রুজু হয়েছে বলে থানার দায়িত্বরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এছাড়া আটক ব্যক্তি কে রিমান্ড আবেদন বাকি আসামীদের ধরার চেষ্টা থাকবে বলে ওসি আব্দুল করিম বলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com