মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, খালিদ মাহমুদ চৌধুরী, এম. পি এর সভাপতিত্বে ১১-১২-২০২২ তারিখ রবিবার বেলা ১১-০০ টায় চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সম্মানিত শেয়ারহোল্ডারদের ৪৫তম (২০২১-২২ অর্থ বছরের) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ – মোঃ মোস্তফা কামাল, সচিব, নৌপম, প্রফেসর এম. শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক, বিএসসি পরিচালনা পর্ষদ, ড. মোঃ আবদুর রহমান, স্বতন্ত্র পরিচালক, বিএসসি পরিচালনা পর্ষদ, কমডোর এস এম মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, বিএসসি, ড. পীযূষ দত্ত, নির্বাহী পরিচালক (বাণিজ্য), বিএসসি এবং মোহাম্মদ ইউসুফ, নির্বাহী পরিচালক (প্রযুক্তি), বিএসসি উপস্থিত ছিলেন।

সভায় মাননীয় প্রতিমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত ব্যক্তিগত প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মহাপ্রয়ানের পর বিএসসি একটি মৃতপ্রায় প্রতিষ্ঠানের রুপ লাভ করেছিল।

কিন্তু, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ২৭ বছর পর বিএসসির বহরে নতুন ০৬টি জাহাজ যুক্ত হয়েছে এবং আরো নতুন জাহাজ সংগ্রহের জন্য চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে কার্যক্রম চলমান রয়েছে। ফলে বিএসসি আবার তার হারানো গৌরব ফিরে পাওয়ার পথে। এছাড়া, মাননীয় প্রতিমন্ত্রী বর্তমান সরকারের রুপকল্প-২০২১ ও রুপকল্প-২০৪১ এর সাথে সামঞ্জস্য রেখে গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। সর্বপরি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দিক-নির্দেশনায় গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সম্মানিত শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করেন। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান ২০২১-২২ অর্থ বছরে বিএসসির কার্যক্রম এবং একই অর্থ বছরের নিরীক্ষিত বার্ষিক হিসাব সভায় সকলের নিকট উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন যে, বিএসসি ২০২১-২২ অর্থ বছরে ২২৫.৮১ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে। সরকারের আন্তরিক সহযোগিতা এবং সকলের সমি¥লিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে এবং বিএসসির প্রতি বর্তমান সরকারের সুদৃষ্টির কারণে ভবিষ্যতে জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় এ সংস্থা আরো অধিক মুনাফা অর্জনে সক্ষম হবে। সভায় বিএসসির সচিব, জনাব মোঃ লাল হোসেন সভাপতির অনুমতিক্রমে বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি অনুযায়ী কার্যক্রম উপস্থাপন করেন। পরিশেষে, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিএসসির শেয়ারহোল্ডারদেরকে বিএসসি’র উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানান এবং যে কোন ইতিবাচক পরামর্শ প্রদানের আহবান করেন। এছাড়া বিএসসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং এর কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি/ প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

বিএসসি’র অব্যাহত অগ্রযাত্রা এবং জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা কামনা করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com