বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

সীতাকুন্ডের বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে ## আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)

 

সীতাকুন্ডের বি এম কন্টেইনার ডিপোতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)

নিউজ ডেক্স ঃঃ- সিএমপি মিডিয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

পরবর্তীতে তিনি ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, আহতদের আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের সাথে কথা বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরবর্তীতে আইজিপি, দুর্ঘটনায় আহত দুইজন পুলিশ সদস্য কে দেখতে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিস সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম, চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com