শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার

পিঠা উৎসবের উদ্বোধনকালে হাসান মাহমুদ চৌধুরী গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এ উৎসব।

পিঠা উৎসবের উদ্বোধনকালে হাসান মাহমুদ চৌধুরী
গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এ উৎসব

প্রেসর্বাতা-২৯/২/২০২০ইং

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি ব্লক এর উদ্যোগে ২দিনব্যাপী পিঠা উৎসব আজ ২৯ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় আবাসিক এলাকা কল্যাণ সমিতির স্পোর্টস মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ সিকদার।

প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও ডাচ বাংলা চেম্বারের সহসভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহসভাপতি আলহাজ্ব আহসানুল করীম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক এড: জিয়া উদ্দিন আহম্মদ, মিসেস জিনাত কোহিনুর, মিসেস দিলোয়ারা ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক হোসেন, ক্রীড়া সম্পাদক লুৎফুল করীম সোহেল, নুরুল আবছার, ওসমান গণি, রিজিয়ার সুলতানা, আবু জাফর, আবু আহমেদ হাসনাত, মো: হারুন, বঙ্গবন্ধু পরিষদ ওমান শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দিলরুবা আফরোজ ও এনামুল হাসান প্রমুখ। সার্বিক তত্তাবধানে বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টু।

প্রধান অতিথি হাসান মাহমুদ চৌধুরী বলেন, পিঠা বাঙ্গালীর ঐতিহ্য। গ্রামীন জনপদের এক অন্যান্য উৎসব। নতুন প্রজন্মকে বাঙ্গালীর নানা জাতের পিঠার সাথে পরিচিতি করে তুলতে হলে পিঠা উৎসবের বিকল্প নেই। আমাদের মা বোনদের নানা জাতের হাতের তৈরী পিঠা খেয়ে আমরা গ্রামে কতই আনন্দ উপভোগ করতাম। এখন সেই আনন্দও নেই, সেই হরেক রকমের পিঠাও বিলুপ্ত হওয়ার পথে। আবাসিক এলাকায় এই রকম একটি উৎসবের আয়োজন করে নতুন প্রজন্মকে বাঙ্গালীর হরেক রকমের পিঠার সাথে পরিচিতি করে তুলতে যে উদ্যোগে নিয়েছে তা সত্যি প্রশংসনীয়।

তিনি আরো বলেন, আমরা বাঙ্গালী। আমাদের নানা উৎসবের মধ্যে পিঠা উৎসবও একটি ঐতিহ্য। বাংলার ঐতিহ্যকে তরুন ও নতুন প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই প্রয়াস। আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই আয়োজন করি। এখানে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে মা বোনেরা আসে তা দেখে বাকীরা উৎসাহিত হয়ে আবারও বাঙ্গালীর ঐতিহ্য ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com