রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্বেগ প্রকাশ…

রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরনে জটিলতা প্রসঙ্গে
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্বেগ প্রকাশ…

প্রেস বিজ্ঞপ্তীঃ ২৯ ফেব্রয়ারী

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের সভাপতি খলিলুর রহমান গভীর উদ্বেগের সাথে বলেন যে, করোনাভাইরাস এর প্রভাবে দেশের আমদানি-রপ্তানি, বিশেষ করে রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স প্রবাহ এমনিতেই মন্দা অবস্থা বিরাজমান। এমতাবস্থায়, পূর্ব ঘোষনা ছাড়াই হঠাৎ করে প্রাইম মুভারের চালক ও সহকারীদের কর্ম বিরতির ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার না নিয়ে বিদেশী জাহাজ বন্দর ত্যাগ করে। বিষয়টি বহির্বিশে^ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা আমাদের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে সহায়ক। ইতিমধ্যে ৩দিন পার হয়েছে এবং অতীতেও এমন ঘটনা আমরা লক্ষ্য করেছি, যা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিদেশী বিনিয়োগকারী আকর্ষনে সরকারী উদ্যেগের পরিপন্থী।
ব্যবসা ব্যয় কমানো, ব্যবসার পরিবেশ উন্নতি এবং ব্যবসা সহজীকরন নীতির পরিপন্থী কার্যক্রমের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি কাম্য। বৈধ-অবৈধ যে কোন সংগঠনের কার্যক্রম প্রচলিত আইন বিরোধী হওয়া অগ্রহনযোগ্য। সিএমসিসিআই মনে করে যে, স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ড সহ ব্যবসা বাণিজ্য ব্যাহত করে এমন যে কোন কার্যক্রম মোকাবেলায় সরকারের সক্ষমতার ব্যবহার কাম্য।

ব্যবসায়ী মহল অস্তিত্ব রক্ষার সংকটে পড়লে দেশ, শ্রমিক এবং সরকার সবাই ক্ষতিগ্রস্ত হবে। কোন অবস্থাতেই আমদানি-রপ্তানি বাণিজ্য জিম্মি করা কাম্য নয়। বিষয়টির দীর্ঘ মেয়াদী সুরাহা করা না হলে ব্যবসায়ী ক্ষতি সহ ব্যাংক ঋণখেলাপী বৃদ্ধি পাওয়ার আশংকা থেকেই যায়। অনতিবিলম্বে স্বাভাবিক কার্যক্রম চালু করে সংশ্লিষ্ট মহলের সক্ষমতা দেখে এবং বিরাজমান অর্থনীতির চলমান সমস্যাবলী বিবেচনায় নিয়ে সমস্যা সুরাহা হওয়া কাম্য।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com