বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

অর্থ কেলেঙ্কারি—মেঘনা সিবিএ নেতার আর্থিক হিসাব স্থগিতের আবেদন

 

অর্থ কেলেঙ্কারি—মেঘনা সিবিএ নেতার আর্থিক হিসাব স্থগিতের আবেদন

ডেস্ক বার্তা::৩১মার্চ

মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির অর্থ নয়-ছয়ের অভিযোগ ওঠেছে সংগঠনটির চেয়ারম্যান ও সিবিএ সভাপতি সাদিকুর রহমানের বিরুদ্ধে। এ কারণে তার অবসরকালীন সব ধরনের আর্থিক হিসাব স্থগিত রাখার জন্য মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করেছেন সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (২৯ মার্চ) সংগঠনটির ১৫ সদস্যের স্বাক্ষরিত আবেদনপত্রটি গ্রহণ করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সচিবালয়।


আবেদনে উল্লেখ করা হয়, মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড একটি আর্থিক প্রতিষ্ঠান। কোম্পানির কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তা কর্মীরা এ সংগঠনের সদস্য। সাদিকুর রহমান ১৬ বছর ধরে এ দায়িত্ব পালন করে সংগঠনটি নিয়ে ছিনিমিনি খেলছে। তার কারণে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন ও সাধারণ সভাসহ কোনো কর্মকাণ্ড সংগঠিত হয়নি।
তিনি কাউকে দায়িত্ব হস্তান্তর না করে অবসরকালীন ছুটিতে গেছেন। এতে সংগঠনটির অর্থ আত্মসাৎ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাই সংগঠনটির হিসাব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তার অবসরকালীন আর্থিক হিসাব বন্ধ রাখতে আবেদন করা হয়।
এ প্রসঙ্গে প্রথম আবেদনকারী মো. আব্দুর রফিক সংবাদ মাধ্যম কে বলেন, প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তাকর্মীর ভালোর জন্য এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এর অতীত খুবই ভালো। কিন্তু সাদিকুর রহমান সংগঠনের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার ইচ্ছামত সংগঠনটি পরিচালনা করেছেন।


নির্বাচনও হতে দেন নি। কোনোদিন সভা/মিটিং কিংবা জাতীয় দিবস পালন করেন নি। সংগঠনটিতে যে টাকা আছে, তাতে সংগঠনের সাথে সম্পৃক্ত সবার অধিকার আছে। কিন্তু তিনি তা লোপাট করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে !
এ বিষয়ে কথা বলতে বা জানার জন্য চেষ্টা করলে( তিনি)সাদিকুর রহমান সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি অবসরে আছেন বলে বিষয়টি এড়িয়ে যান


তাই হিসাব বুঝিয়ে না দিয়ে তিনি অবসরে চলে গেছেন। আমরা তার অবসরকালীন সকল আর্থিক হিসাব বন্ধ করার জন্য প্রতিষ্ঠানের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) বরাবরে আবেদন করেছি।
তিনি আমাদের আবেদনটি গ্রহণ করেছেন। তা খুব দ্রুত দতন্ত করে আইনানুক ব্যবস্থা নিবেন মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির নেতৃবৃন্দ কে আশ্বস্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com