রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সম্ভাবনার নতুন দ্বার সোঙ্গা চিতা যাচ্ছে উইরোপ

 

চট্টগ্রাম থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ যাচ্ছে ইউরোপে

ডেক্স নিউজ ঃঃ–

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি)। ‘সোঙ্গা চিতা’ নামের জাহাজটি তৈরি পোশাকের কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। ফলে মাত্র ১৬ দিনে জাহাজটি ইতালি বন্দরে পৌঁছাবে। আগে এই পথ অতিক্রম করতে সময় লাগতো প্রায় ৪০ দিন।

জানা গেছে ‘সোঙ্গা চিতা’ গার্মেন্টস পণ্য নিয়ে আজ (সোমবার) যে কোনো সময় ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা করবে। এর মাধ্যমে ৪৫ বছর পর নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছে।

এর আগে রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর জেটিতে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত ও বিজিএমইএ নেতাদের উপস্থিতে জাহাজটিতে করটেইনার লোড শুরু হয়।

চট্টগ্রাম থেকে ইউরোপে সরাসরি জাহাজ চলাচল শুরু উপলক্ষ্যে রোববার বন্দর ভবনে বিজিএমইএ নেতাদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, ইউরোপীয় ইউনিয়নের  রাষ্ট্রদূত চার্লেস স্টুয়ার্ড হোয়াটসন, বিজিএমই এর সভাপতি ফারুক হাসান।   ইতালির পোশাক খাতের ব্যবসায়ীদের উদ্যোগে ইতালিয় ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন ও ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন চট্টগ্রাম থেকে ইউরোপে জাহাজ চলাচল শুরু করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, ‘সরাসরি ইউরোপে জাহাজ চলাচল শুরুর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নতুন দিগন্তের উন্মোচন হলো। ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দর মাত্র ৬টি কন্টেইনার হ্যান্ডলিংএর মাধ্যমে কার্যক্রমের সূচনা করে। ২০২১ সালে এই বন্দরে ৩২ লাখ কনটেইনার হ্যান্ডলিং-এর রেকর্ড গড়েছে। সরাসরি ইউরোপগামী জাহাজকে অগ্রাধিকার ভিত্তিক সুবিধা দিয়ে অপেক্ষা ছাড়াই জেটিতে বার্থিং, তাৎক্ষনিক ইকুইপমেন্ট বরাদ্দসহ নানা সুবিধা প্রদান করা হচ্ছে।’

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘৪৫ বছর পর সোঙ্গা চিতা জাহাজের মাধ্যমে রপ্তানিপণ্য নিয়ে প্রথম কোনো জাহাজ বাংলাদেশ থেকে সরাসরি ইতালি যাবে। এতে গার্মেন্টস পণ্য রপ্তানিতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে।’

তিনি আরো বলেন, ‘আগে চট্টগ্রাম থেকে ইউরোপে গার্মেন্টস পণ্য রপ্তানি করা হতো সিঙ্গাপুর, মালয়েশিয়া বন্দরে ট্রান্সশীপমেন্টের মাধ্যমে। এতে একটি পণ্যের চালান ইউরোপ পৌঁছাতে সময় লাগতো ৩০ থেকে ৪০ দিন। এখন সোঙ্গা চিতা জাহাজের মাধ্যমে সরাসরি ইউরোপে পণ্য পৌঁছাবে সর্বোচ্চ ১৬ দিনে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com