রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চিটাগাং চেম্বার সভাপতির সাথে অস্ট্রিয়া বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময়

 

চিটাগাং চেম্বার সভাপতির সাথে অস্ট্রিয়া বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময়

১৯ ফেব্রুয়ারি সকালে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে অস্ট্রিয়া বাণিজ্য প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় দিল্লীস্থ অস্ট্রিয়ান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড. রবার্ট লাক, সিনিয়র বিজনেস এনালিস্ট ডরিস জোনস্ (শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপ), চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোঃ আবদুল মান্নান সোহেল ও সৈয়দ মোহাম্মদ তানভীর, মাট অস্ট্রিয়া, ভারতের রিজিওনাল ম্যানেজার রোহিত জৈন, বিল্ড প্রতিনিধি মোসাদ্দেক আলম উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার ব্যবসায়িক সম্পর্কের প্রসংগ উল্লেখ করেন। তিনি বেসরকারি খাতকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি মন্তব্য করে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগের উপর গুরুত্বারোপ করেন। মাহবুবুল আলম দেশের সম্ভাবনাময় খাত বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, বে-টার্মিনাল, মানব সম্পদ উন্নয়ন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে অস্ট্রিয়ান সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে বাংলাদেশ হতে অধিক পরিমাণ তৈরী পোশাক, চামড়া, সিরামিক, পাট ও ঔষধ সামগ্রী আমদানির অনুরোধ জানিয়ে এদেশে বিশেষ করে চট্টগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রিয়ান উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিতকরণে প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন।

কমার্শিয়াল কাউন্সিলর ড. রবার্ট লাক বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে চমকপ্রদ উল্লেখ করে এদেশে অস্ট্রিয়ান উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহের কথা জানান। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে নিয়মিত যোগাযোগকে গুরুত্বপূর্ণ নিয়ামক উল্লেখ করতঃ আগামীতে চট্টগ্রামে বিটুবি মিটিং করা হবে বলেও অবহিত করেন। চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর চট্টগ্রামে রিসাইক্লিং ও বর্জ্য ব্যবস্থাপনার অমিত সম্ভাবনার প্রসংগ উল্লেখ করে এক্ষেত্রে অস্ট্রিয়ান আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদল মতবিনিময় সভা শেষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

সকল স্থানীয় ও জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ, ইলেকট্রনিক মিডিয়াসমূহে সম্প্রচার/প্রকাশের লক্ষ্যে সবিনয় অনুরোধপূর্বক প্রেরণ করা গেলঃ

(প্রকৌশলী মোহাম্মদ ফারুক)
সেক্রেটারী ইনচার্জ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com