বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ ভোটের পোস্টার দিয়ে তৈরি খাতা যাবে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে

বিদ্যানন্দ ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
ভোটের পোস্টার দিয়ে তৈরি খাতা যাবে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে

 

ক্যাপশন নিউজ:২৮জানুয়ারী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটযুদ্ধ শেষ হয়েছে । ভোট মানেই নগরজুড়ে পোস্টারের জঞ্জাল । নগরের অলিগলি ভরে আছে পোস্টারে। সাধারণত দায়িত্ব থাকে সিটি কর্পোরেশনেরই , এই পোস্টার খুলে নেওয়ার। কিন্তু খোলা কি হয় ? অনেক ক্ষেত্রেই হয় না। হলেও দায়সারা।
তবে এবার পোস্টার খুলে নিচ্ছে দেশে সাড়া জাগানো স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবীরা খোলা পিকআপ ভ্যানে চেপে ঘুরে ঘুরে সংগ্রহ করছেন সেই সব পোস্টার। এর উদ্দেশ্য কেবলই যে পোস্টার অপসারণ তা নয়। বরং এই সব পোস্টারে তৈরি হবে খাতা।
যা বিতরণ করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। পোস্টারের যে দিকটা সাদা সে দিকটায় লেখার সুযোগ পাবে এই শিশুরা। এর আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পোস্টারগুলোও খুলে নিয়ে গিয়েছিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন। সে পোস্টারে তৈরি হয়েছিলো ১৮ হাজার খাতা। যা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
ছবি ও তথ্য-সংগ্রহে—হোসেন বাবলা,চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com