রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পাহাড়তলীতে পছন্দের নেতার ভোটের জন্য ছোট ভাইয়ে বড় ভাইকে খুন।

ডেক্স নিউজ ঃঃ-

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট দেয়া নিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে খুন হলো আরেক ভাই। নিহত ভাইয়ের নাম মো. নিজামউদ্দিন। আর ঘাতক ভাইয়ের নাম মো. সালাউদ্দিন কামরুল। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক। তিনি জানান, নিহত নিজামউদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সালাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি রাশেদুল হক জানান, ভাইয়ের ছুরিকাঘাতে খুন হওয়া নিজামউদ্দিন নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী। ঘাতক সালাউদ্দিন কামরুল একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
রাশেদুুল হক বলেন, বুধবার সকালে ভোট দিতে যাওয়ার সময় ঘাতক সালাউদ্দিন কামরুল ভাই নিজামউদ্দিনকে নুরুল আমিনের প্রতীকে ভোট দেয়ার চাপ সৃষ্টি করেন।

কিন্তু নিজামউদ্দিন তাতে রাজি না হলে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে সালাউদ্দিন কামরুল নিজামউদ্দিনকে ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com