বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নওয়াপাড়া নুরবাগ মোড়ে ট্রাকের চাকাপিষ্ট হয়ে নৈশ্য প্রহরীর মৃত্যু।

নওয়াপাড়া নুরবাগ মোড়ে ট্রাকের চাকাপিষ্ট হয়ে নৈশ্য প্রহরীর মৃত্যু।

শেখ আলী আকবার সম্রাটঃ

যশোর অভয়নগর নওয়াপাড়ায় ট্রাকের-চাকাপিষ্ট হয়ে মাধ্যমিক বিদ্যালয়ের এক নৈশ্য প্রহরীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর আনুমানিক ১২.৪৫ মিনিট সময়ে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নুরবাগ মোড় সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

এসময়ে স্থানীয় জনগণের সহতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়।যাঁর রেজিষ্ট্রেশন নম্বর খুলনা মেট্রো ট ১১ /১৫৮২)।

হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোঃ হাদিউজ্জামান সরদার(৪২)। দুর্ঘটনায় মৃত্যু বরণ করা ব্যক্তি যশোর মণিরামপুরের খানপুর ইউনিয়নের খেদাইপুর গ্রামের আবুল কাশেম সরদার’র ছেলে।

তথ্য সূত্রে জানা যায়, একই ইউনিয়নের ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশ্য প্রহরীর চাকুরি করতেন।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাবুদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে নিহতের পিতা আবুল কাশেম সরদার তাঁর অসুস্থ ছেলে হাদিউজ্জামান সরদারকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে ছিলেন। হাইওয়ের দায়িত্ব রত ওসি বলেন, তারা আজ দুপুর আনুমনিক পনে একটার দিকে নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড় সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রাক হাদিউজ্জামানকে চাঁপা দিলে এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে বলেও জানান।

এদিকে নিহতের পারিবারিক সূত্রে মতে জানা যায়, আজ এশা বাদ তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com