বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

 

অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। বেলা বাড়ার সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। সকাল আনুমানিক ৯ টার সময় শোক র‌্যালি নিয়ে উপজেলা আ’লীগ বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথম শ্রদ্ধা নিবেদন করে। এরপর যথাক্রমে- নওয়াপাড়া পৌর আ’লীগ, মহিলা আ’লীগ, উপজেলা ও পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ শ্রদ্ধা নিবদন করে। বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কামা-, মুক্তিযোদ্ধা প্রজন্ম, অভয়নগর থানা, নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় শ্রদ্ধা নিবেদন করে। পরে নওয়াপাড়া পৌর মেয়র ও পৌর পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক র‌্যালি সহকারে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকরা। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন সঠিকভাবে করা হচ্ছে কিনা এ বিষয়ে জাতীয় পতাকা পরিদর্শন কমিটির কয়েকটি টিম উপজেলা ও পৌর এলাকা পরিদর্শন করে। অপরদিকে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে বিদ্যালয়ের এডহক কমিটি ও দৈনিক নওয়াপাড়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com